প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 13, 2026 ইং
ওমানে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ২ জন শ্রমিক নিহত

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হয়ে দুই জন নিহত হয়েছেন। ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সোহার প্রদেশের আল আওয়াহি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি শিল্প এলাকার ভেতরে বিধ্বস্ত হয়। এতে দুইজন প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। তবে প্রবাসী শ্রমিকরা কোন দেশের তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও জানিয়েছে, একই প্রদেশে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV